শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

বিশ্ববাসীর দৃষ্টি আলাস্কায়: ট্রাম্প-পুতিনের চাওয়া কী?

বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

প্রিন্ট করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় বসতে যাচ্ছেন দোর্দণ্ড প্রতাপশালী এই দুই রাষ্ট্রনায়ক। ট্রাম্প-পুতিনের আসন্ন বৈঠককে সাম্প্রতিক সময়ের সবচেয়ে স্পর্শকাতর বৈঠক হিসাবে বিবেচনা করা হচ্ছে।

এই বৈঠকের ওপর নজর সারাবিশ্বের। সবাই জানতে উন্মুখ এই বৈঠক থেকে আসলে কী চাচ্ছেন ট্রাম্প ও পুতিন আর বৈঠকের ফলাফল-ই বা কী হবে।

যদিও রাশিয়া এবং ইউক্রেন উভয়ই দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা যুদ্ধের অবসান চায়। কিন্তু এই চুক্তির জন্য উভয় দেশেই এমন কিছু চায় যার তীব্র বিরোধিতা দুদেশই করে।

প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার জানান, তিনি (রাশিয়া-অধিকৃত) কিছু ভূখণ্ড ইউক্রেনের জন্য ফিরিয়ে আনার চেষ্টা করবেন। তবে তিনি সতর্ক করে এও বলেন যে, ‘কিছু ভূখণ্ড বিনিময়, পরিবর্তন হতে পারে’।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘অঞ্চল বিনিময়’ করার যে কোনও ধারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

তিনি দৃঢ়ভাবে বলেছেন, ‘ইউক্রেনের ক্রিমিয়াসহ মস্কো যে অঞ্চলগুলো দখল করেছে তার উপর রাশিয়ার নিয়ন্ত্রণ মেনে নেবে না’।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যা করেছে তার জন্য আমরা তাকে পুরস্কৃত করব না। ’

এদিকে, ভ্লাদিমির পুতিন তার আঞ্চলিক দাবি, ইউক্রেনের নিরপেক্ষতা এবং ভবিষ্যতের সেনাবাহিনীর আকার থেকে পিছপা হননি।