ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে সরাসরি ‘নিজেই একটি সমস্যা’ হিসেবে আখ্যায়িত করে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, গাজা যুদ্ধ বন্ধে তার দেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতি হিসেবে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করবে। তার এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) ডেনমার্কের দৈনিক জিল্যান্ডস-পোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেটে ফ্রেডেরিকসেন গাজার মানবিক পরিস্থিতিকে ‘একেবারে ভয়াবহ ও ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের প্রকল্পের কঠোর সমালোচনা করেছেন।
তিনি বলেন, ‘আমরা এমন একটি দেশ, যারা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চায়। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের ইইউ সদস্য দেশগুলোর সমর্থন পাওয়া যায়নি।’
ডেনমার্কের এই প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক চাপ, এমনকি নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা কোনও কিছু আগেভাগে বাতিল করছি না। যেমন রাশিয়ার ক্ষেত্রে, আমরা এমনভাবে নিষেধাজ্ঞা তৈরি করছি, যা আমাদের বিশ্বাসে সবচেয়ে বড় প্রভাব ফেলবে।’ তার এই মন্তব্য ইসরায়েলের বাণিজ্য অথবা গবেষণার ক্ষেত্রেও সম্ভাব্য নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডেনমার্ক এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি বলেও তিনি জানান।