বুধবার, ০৪ মার্চ ২০২৬

শিরোনাম

পাঞ্জাবে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

প্রিন্ট করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‘রেসকিউ ১১২২’- এর চার কর্মকর্তাসহ কমপক্ষে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রদেশটির তারান্দা রোডের কোট সামাবার কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, খানপুর থেকে রহিম ইয়ার খানগামী রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের চালক সামনের মোটরসাইকেলটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি বাসে গিয়ে ধাক্কা লাগে।

এতে ‘রেসকিউ ১১২২’- এর চার কর্মীর মৃত্যু হয়। তারা হলেন— নিরাপত্তা কর্মকর্তা আদিল গফফার খান, শিফট ইনচার্জ শহীদ রাজাক, মেডিকেল অফিসার টেকনিশিয়ান ফরহাদ খান এবং ড্রাইভার মুহাম্মদ আহমেদ। এছাড়া জুবাইদা বিবি এবং মনজুর আহমেদ নামের দুজন নাগরকেরও মৃত্যু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইরফান আলী সামো তার পুলিশ বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছান।

মৃতদেহ ও আহতদের শেখ জায়েদ হাসপাতাল রহিম ইয়ার খানে স্থানান্তর করা হয়েছে, এবং পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

জেলা প্রশাসক খুররম পারভেজ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতাল প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং জেলা জরুরি কর্মকর্তাকে উদ্ধার অভিযান তদারকির নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তদন্ত প্রতিবেদনও চেয়েছেন।

এদিকে, পাঞ্জাবের জরুরি সেবা মন্ত্রী খাজা সালমান রফিক এবং সচিব ডা. রিজওয়ান নাসিরও এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।