পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালকে ৪০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের পরিচালক প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ ইফফাত আরার নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, হসপিটালের ডেপুটি ডিরেক্টর ডাঃ রেজাউল হক রনিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, “পূবালী ব্যাংক শুধুমাত্র মুনাফার জন্য ব্যবসা করে না; আমাদের সামাজিক দায়িত্বও রয়েছে। এর অংশ হিসেবে আমরা ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের জন্য এই আর্থিক অনুদান প্রদান করেছি।”
এ ধরনের উদ্যোগ সমাজে স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

