বুধবার, ০৪ মার্চ ২০২৬

শিরোনাম

অনলাইনে ব্রিকস সম্মেলনে অংশ নেবেন পুতিন: ক্রেমলিন

শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫

প্রিন্ট করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন ব্রিকস সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন। পূর্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে তাস বার্তাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান।

এর আগে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটি একটি বিশেষ অনলাইন ব্রিকস সম্মেলন আহ্বান করার পরিকল্পনা করেছে। আগামী ৮ সেপ্টেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার অংশীদারদের সঙ্গে বহুমেরু বিশ্বব্যবস্থার প্রতি হুমকি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক ও নিষেধাজ্ঞা পদক্ষেপের বিরুদ্ধে যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন।