শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

শিরোনাম

শীর্ষ সন্ত্রাসী বাদশাসহ গ্রেপ্তার ৪

সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬

প্রিন্ট করুন

চট্টগ্রাম নগরীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বাদশা ওরফে ছোট বাদশাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বাকলিয়া থানার এক্সেস রোডসহ বিভিন্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বাদশা ওরফে ছোট বাদশা, শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো. আকাশ (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাদশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাদশা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও এক্সেস রোডে সাজ্জাদ হত্যার এজাহারনামীয় আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।