প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে না।
উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।
বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল দুই উপজেলার লক্ষাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন। সকাল থেকেই শ্রীমঙ্গলের সভাস্থলে মানুষের ঢল নামে।
চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, নারী-পুরুষ, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানমুখী উদ্যোগ দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করছে। সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা শ্রমিক পরিবারের জন্য বসতঘর নির্মাণে জনপ্রতি দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধী ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাজকল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এমপি এবং প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন, এমপি। জেলা বিএনপির আহব্বায়ক ফয়জুল করিম ময়ুন।
কমলগঞ্জ-শ্রীমঙ্গল (৪) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনাকে আরো গতিশীল করবে। এলাকার জনগণের দীর্ঘদিনের বিভিন্ন প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

