মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিরোনাম

ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে বিক্ষোভ, বার্লিনে গ্রেফতার থুনবার্গ

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

প্রিন্ট করুন

জার্মানির রাজধানী বার্লিনে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালর কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

সোমবার (১৩ জুলাই) বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের কাছে রাইনমেটালের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন একদল আন্দোলনকারী।

বিক্ষোভকারীদের দাবি, প্রতিষ্ঠানটির অস্ত্র উৎপাদন ফিলিস্তিন ও লেবাননে হামলার সঙ্গে সম্পৃক্ত। এর প্রতিবাদ জানাতেই তারা এই কর্মসূচির আয়োজন করেন।

বিক্ষোভে অংশ নিয়ে গ্রেটা থুনবার্গ বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাই আমরা এখানে এসেছি।

তিনি আরও বলেন, রাইনমেটালের নতুন কারখানা বন্ধ করুন এবং ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করুন। গণহত্যা বন্ধ করুন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ চলাকালে বার্লিন পুলিশ সেখানে হস্তক্ষেপ করে এবং গ্রেটা থুনবার্গকে আটক করে।