যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী নেতা তোফায়েল চৌধুরী সকল সাংগঠনিক কার্যক্রম থেকে ইস্তফা দিয়েছেন। নিউইয়র্কের সাউথ জ্যামাইকা এলাকার এই প্রবাসী দীর্ঘ ৩০ বছর ধরে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
এক ঘোষণায় তিনি জানান, আমি তোফায়েল চৌধুরী, দীর্ঘদিন ধরে প্রবাসে কমিউনিটির সঙ্গে কাজ করেছি। আজ ৭ জুলাই ২০২৫ থেকে সকল প্রকার সংগঠন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।
তিনি আরও বলেন, জীবনের কোনো পর্যায়ে আমার দ্বারা কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে সবাই যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন—এই প্রত্যাশা জানাই।
প্রবাসী কমিউনিটিতে তোফায়েল চৌধুরীর সক্রিয়তা, নেতৃত্ব এবং অবদানের কথা স্মরণ করেন অনেকে। তার এই আকস্মিক সরে দাঁড়ানোতে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

