মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

প্রিন্ট করুন

আজ দুপুরের মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আভাস রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঝড়ো হাওয়ার সম্ভাবনার কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে, আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এ অবস্থায় ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।