রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

শিরোনাম

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

প্রিন্ট করুন

ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন।

শনিবার (৭ নভেম্বর) সানার পূর্বাঞ্চলের বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে কয়েক দফা বিমান হামলা চালানো হয়। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের এ তথ্য জানান।

তার দাবি, হামলায় গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর, সড়ক, অ্যাম্বুলেন্সকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। হামলার পর উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে হতাহতের সংখ্যা আরও বেড়েছে।

এদিকে হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।