বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শিরোনাম

মোদিকে সমর্থন দিয়ে মার্কিন গায়িকার দাবি, বিরোধী দলকে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

প্রিন্ট করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতাকারী মার্কিন দাতারা দেশটির নতুন রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থায়ন করছেন বলে অভিযোগ তুলেছেন মার্কিন গায়িকা মেরি মিলবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ভারতের তরুণদের এ ধরনের তৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

মেরি মিলবেনের দাবি, যুক্তরাষ্ট্রে বসে মোদিবিরোধীরা সংশ্লিষ্ট দল ও ব্যক্তিদের সহায়তা করছেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা ভারতের অগ্রগতি ও সুশাসন বাধাগ্রস্ত করতে পারেনি।

এর আগেও বিভিন্ন সময়ে মোদির প্রশংসা করেছেন মিলবেন। এদিকে দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও শান্তিভঙ্গের অভিযোগে ‘ককরোচ জনতা পার্টি’র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন।